ঢাকা | বঙ্গাব্দ

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার ছবির ক্যাপশন: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক তরুণীকে হাসপাতালের পাঁচতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ফেনীর সোনাগাজী থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার ভাটখালী এলাকার শেখ বাড়ীর মৃত সোহরাব শেখের ছেলে আব্দুর রহমান শেখ (২১)। তিনি নগরের আকবরশাহ থানার আব্দুল হামিদ সড়ক সংলগ্ন ফয়েজ লেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)। তিনি নগরের পাহাড়তলী এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং সিডিএ মার্কেটের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আব্দুর রহমান শেখ (২১) নামের এক যুবকের সঙ্গে রিতার পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় ওই যুবকের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে অভিযোগ পরিবারের। গত শুক্রবার (২২ মে) রাতে কারখানা ছুটির পর রিতাকে কৌশলে ফয়েজ লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার একটি গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিতাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রিতার মা জমিলা বেগম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর সোনাগাজী এলাকার বাদামতলী থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট