ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী'র লিফলেট বিতরণ ও গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
চন্দনাইশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী'র লিফলেট বিতরণ ও গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে ছবির ক্যাপশন: চন্দনাইশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী'র লিফলেট বিতরণ
ad728
মোহাম্মদ ওমর ফারুক
 চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী'র নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ডে গণজমায়েত হয় নেতাকর্মীদের। গণসংযোগ রূপ নেয় গণ-সমাবেশে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরা গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে শুরু করে দোহাজারী বাজার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগনকে উদ্ভুদ্ধ করেন তিনি। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।” এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ধানেরশীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ