ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় দুই বসতবাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ভয়াবহ চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2025 ইং
দীঘিনালায় দুই বসতবাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ভয়াবহ চুরি ছবির ক্যাপশন: দীঘিনালায় চেতনানাশক স্প্রে দিয়ে দুই বাড়িতে ভয়াবহ চুরি
ad728
প্রবীর সুমন 
খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডের রত্ন মোহন মেম্বার পাড়া এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে দুইটি বসতবাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে সংঘটিত এ পরিকল্পিত চুরির ঘটনায় পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ায় চোরচক্র নির্বিঘ্নে ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

চুরির শিকার বাড়িগুলো হলো আপন বড়ুয়ার বাড়ি এবং স্বপন মাস্টারের বাড়ি। পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত চক্রের চোরেরা প্রথমে দরজার মুখ ভেঙে ঘরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। চেতনানাশক স্প্রে ব্যবহারের কারণে পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করান।

ঘটনার পর ভুক্তভোগী আপন বড়ুয়া দীঘিনালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, চুরির ঘটনায় আমাদের নিকট একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। খুব অল্প সময়ের মধ্যেই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। চেতনানাশক ব্যবহার করে চুরি হওয়ায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনার পর রত্ন মোহন মেম্বার পাড়া এবং আশপাশের এলাকাবাসী নিরাপত্তা বাড়াতে রাত্রিকালীন পাহারা ও সতর্কতা জোরদারের চিন্তা করছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত