ঢাকা | বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ছবির ক্যাপশন: ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু মুসা।

২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা হাজী এম এ হাসেম, মোস্তাফিজুর রহমান বুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান সুমন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, আবদুল মান্নান, শেখ আব্বাস উদ্দিন, আনিছ আহমেদ বাচ্চু, এ এস এম নাছির, মোজাহের খান, সদস্য আবদুল করিম সেলিম, শেখ মনির বাবুল, শাহনেওয়াজ হাসান, আমির উদ্দিন বাবুল, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস, নাছির, আহমেদ কবির লেদু, মোহাম্মদ আলমগীর, নূর হোসেন রমজান, মোহাম্মদ জাহাঙ্গীর, আবু তাহের বাবুল, শাহজাহান, আবু তাহের, ইকবাল, সাইদুল বিপ্লব, মোহাম্মদ হাসান, রাশেদ, মীর কাশেম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইউসুফ, আলী নুর, মোহাম্মদ ওসমান, লোকমান শরীফ, জিকু, আলমগীর, ইমরান, রুবেল, নান্টু, টুটুল, মাসুদ মিজানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য