মামুন মুহাম্মদ , সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাম্য ও মানবিক দেশ গড়ার লক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার উপজেলার ঠাকুরদিঘীসহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জামাল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহছানুল মৌলা, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি নেতা হাজী ছামাদ, মোস্তাক আহমদ, সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ রফিক, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি নেতা হারুনুর রশীদ,ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ আরমান, মোহাম্মদ ইদ্রিস, মোবারক হোসেন, ছদাহা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান সওদাগর, নাজিম উদ্দিন, ঢেমশা ইউনিয়ন বিএনপি নেতা নূরুল কবির, ছদাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল হক সওদাগর, দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, মোহাম্মদ করিম, মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ শফি, মোহাম্মদ শাহাজাহান, দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ।
লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি জামাল হোসেন বলেন, ১৬ বছর আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের উপর জেল-জুলুম-নির্যাতন চালিয়েছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সাতকানিয়া-লোহাগড়া আসনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিএনপি সরকার গঠন করলে এ দেশে আরও বেশি উন্নয়ন হবে। বৈষম্য দূর হবে। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকতে পারবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট