ঢাকা | বঙ্গাব্দ

পাহাড়ে বস্তায় আদা চাষ প্রান্তিক কৃষকের ভাগ্য বদলে কতটুকু সহায়ক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
পাহাড়ে বস্তায় আদা চাষ প্রান্তিক কৃষকের ভাগ্য বদলে কতটুকু সহায়ক ছবির ক্যাপশন: পাহাড়ে বস্তায় আদা চাষে প্রান্তিক কৃষকের আয়ের নতুন দুয়ার
ad728
প্রবীর সুমন
 খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালায় বস্তায় আদা চাষ কৃষকদের অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অল্প জায়গা ও স্বল্প খরচে বেশি ফলন পাওয়ায় দিন দিন এ পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। কৃষকেরা এখন বসতবাড়ির আঙিনা, ছাদ কিংবা পরিত্যক্ত স্থানে বস্তায় আদা চাষ করে অতিরিক্ত আয় করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সারাদেশের ন্যায় পাহাড়ের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন ও মসলা চাষ প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা, কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিশেষত পতিত জমি ও বাড়ির ছাদে আদা চাষকে জনপ্রিয় করে তোলা। এতে উন্নত জাতের আদা চাষ উৎপাদন ও দেশে আদার চাহিদা পূরণ করে আমদানিনির্ভরতা কমবে বলে মনে করছে। 
২০২৪-২৫ অর্থবছরে উপকরণ হিসেবে  চলতি বছরের প্রতিটি কৃষককে খালি বস্তা, আড়াই কেজি আদা বীজ, ৬ কেজি ডিএপি, ৬ কেজি পটাশ, ১০ কেজি জিপসাম ও ২৫ কেজি জৈব সার দেওয়া হয়। কৃষি অফিসের ব্লক সুপারভাইজার প্রকল্পের কাজ দেখভাল করে থাকেন।

দীঘিনালা পশ্চিম থানা পাড়ার কৃষক তুমরু চাকমা জানান, “আমি গত বছর প্রথমবারের মতো ১০০টি বস্তায় আদা চাষ করেছি এতে খরচ খুবই কম লাভের পরিমাণ ভালো হওয়ায় এবছর ৫০০ বস্তায় আদা চাষ করে ৮০-৯০ হাজার টাকা খরচ হয়েছে। এখন প্রতিটি বস্তায় ২-৩ কেজি আদা উৎপাদন হবে । এতে করে ৫০০ বস্তায় চাষকৃত আদা ২-২.৫ লাখ টাকা বিক্রি হবে, এতে আমার করে এক থেকে দেড় লাখ টাকা আয় হবে। 

দীঘিনালা কলেজ টিলা এলাকার কৃষক নিপুণ চাকমা বলেন, এ পদ্ধতিতে আদা চাষ খুবই সহজ, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির উঠানের পরিত্যক্ত জায়গায় ৪শ বস্তায় আদা চাষ করেছি। এতে আমার যাবতীয় খরচ বাদে কমপক্ষে দেড় লাখ টাকা আয় হবে বলে আশা করছি।  

ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা সজীব বড়ুয়া বলেন, বস্তায় আদা চাষ লাভজনক জনক তা আমি ইউটিউবে ভিডিও দেখে জানতে পেরে ঘরের সামনে নিজ উদ্যোগে এবছর ১৫০ বস্তায় আদা চাষ করেছি। আশা করি ভালো লাভ হবে। আগামীতে বড় পরিসরে করার ইচ্ছা আছে। 

সুধীর মেম্বার পাড়ার চাকুরী জীবি সুপায়ন বড়ুয়া বলেন, আমি একটি বিদ্যালয় চাকুরী করি, বাড়ীর আঙ্গিনায় ২০০বস্তা আদা চাষ করেছি ফলনও ভালো হয়েছে। বস্তায় আদা চাষ খুবই সহজ তাছাড়া পোকামাকড়ের আক্রমণ ও রোগ বালাই কম হয় এবং অল্প সময়ে করা যায়। এবছর ২০০ বস্তায় উৎপাদিত আদা বিক্রি করে আশা করি ৫০-৬০ হাজার টাকা লাভ হবে। 

বাবুছড়া ইউনিয়ন চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, আমি ৫শ বস্তায় আদা চাষ করেছি, বস্তায় আদা চাষে খরচ কম এবং খুব সহজেই চাষ করা যায়, এই চাষে সচেতনতা বৃদ্ধি করা গেলে দীঘিনালার প্রান্তিক কৃষক ও বেকার যুবকদের বিকল্প আয়ের উৎস হিসেবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকায় মসলা জাতীয় ফসলের চাহিদা পূরণ হবে। 

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফন চাকমা বলেন, ২০২২-২৩ অর্থ বছরে মশলা চাষ প্রকল্পের আওতায় চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ৫০ কৃষককে দিয়ে বস্তায় আদা চাষ করেছেন। এতে দেখা যায় সনাতন পদ্ধতিতে চাষের চেয়ে বস্তায় আদা চাষে খরচের তুলনায় প্রায় অর্ধেকেরও বেশি লাভ হচ্ছে, মাঠ পর্যায়ে প্রাপ্ত ফলাফল আশাব্যঞ্জক হওয়ায় বস্তায় আদা চাষের চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকে। এবছর উপজেলায় প্রায় ২০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। এতে প্রায় ১শ টন আদা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, “এই উপজেলায় লক্ষাধিক মানুষের বসবাস, এখানের বেকার যুবক ও প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য পারিবারিক মসলা চাষ প্রকল্পের আওতায় ২২-২৩ অর্থ বছরে পরিক্ষা মূলক ভাবে শুরু করি।  গত বছরের বস্তায় আদা চাষ বিশ্লেষণ করে দেখা গেছে বস্তায় আদা চাষে কৃষকরা প্রায় শতকরা ৫০ লাভবান হয়েছে। এই লাভের পরিমাণ দেখা গত দুই বছরে বস্তায় আদা চাষ বৃদ্ধি পেয়ে এ বছর উপজেলায় প্রায় ২০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। আমরা আশা করি এবছর কমপক্ষে ১শ টন আদা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, বস্তায় আদা চাষ যেহেতু নতুন পদ্ধতি এর টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন আমরা সবসময় কৃষকদের টেকনিক্যাল সহায়তা করতে প্রস্তুত আছি এবং যেকোন পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারবেন। 
স্থানীয় কৃষকদের আশা, প্রশাসনের সহযোগিতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ পেলে বস্তায় আদা চাষ দীঘিনালার গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু