ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়া উপজেলা যুবদলের ৩ জন বিশিষ্ট আংশিক কমিটি গঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
চকরিয়া উপজেলা যুবদলের  ৩ জন বিশিষ্ট আংশিক কমিটি গঠিত ছবির ক্যাপশন: চকরিয়া উপজেলা যুবদলের ৩ জন বিশিষ্ট আংশিক কমিটি গঠিত
ad728
মুহাম্মদ ওসমান সরওয়ার 
বিশেষ প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবদলের ৩ জন বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 
বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যুবদলের   মনোগ্রাম সংবলিত এক  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


অবশেষে বহুল প্রত্যাশিত বাংলাদেশ জাতীয়তাবদী যুবদল ককসবাজার জেলার আওতাধীন চকরিয়া উপজেলা যুবদলের ৩ জন বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয়  সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


ঘোষিত কমিটিতে চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং চকরিয়া ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি এম সরওয়ার আলম ছরুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
জানা যায়, কমিটি ঘোষণার পরবর্তী ৩০ দিনের মধ্যে  চকরিয়া উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় যুবদলের দপ্তরে পাঠানোর বিশেষ শর্তে কেন্দ্রীয় যুবদল তিন জন বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন করেন।
এদিকে কমিটি প্রকাশিত হওয়ার পর থেকে দায়িত্বপ্রাপ্ত তিনজনই দলের শুভাকাঙ্ক্ষী,শুভানুধ্যায়ী ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।
এ বিষয়ে ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে স্থান পাওয়া মোহাম্মদ জাকারিয়া চট্টগ্রাম পোস্টকে বলেন, তিনি এর আগেও চকরিযা উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে হাসিনার লেলিয়া দেওয়া আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন।এরপরেও  যুবদলের গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পথ থেকে  বিচ্যুত হননি । 
তিনি আরো বলেন, আমি পূর্বের ন্যায় সকলকে নিয়ে চকরিয়ায় যুবদলকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর।  

  

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য