ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আসামি গ্রেপ্তার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পাঁচ মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে পশ্চিম ষোলশহর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে উদ্ধার করা অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি বিস্ফোরক মামলাসহ মোট পাঁচটি মামলা এবং চারটি সাধারণ ডায়েরি রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার বালুর ঘাটা এলাকায় পৃথক অভিযানে একটি এলজি উদ্ধার করে সেনাবাহিনী। উদ্ধার করা অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন