ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত সরকার গঠন করলে বিষ খাওয়ার ঘোষণা ফজলুর রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
জামায়াত সরকার গঠন করলে বিষ খাওয়ার ঘোষণা ফজলুর রহমানের ছবির ক্যাপশন: জামায়াত ক্ষমতায় এলে বিষ খাবেন ফজলুর রহমান
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

জামায়াত কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী হলে এবং দেশে জামায়াত সরকার গঠন করতে পারলে তিনি ‘বিষ খাবেন’ এমন কঠোর মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি সমাবেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম।”

 

বক্তব্যে ফজলুর রহমান আরও বলেন, ‘এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে ‘ম্যাডাম আমাদের বাঁচান’। তখন বাঁচাইছিল। এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার; এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক; এরা বেইমান; এরা অকৃতজ্ঞ।’

নিজেকে ‘আদর্শিক যুদ্ধের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান।

 

তিনি আরও বলেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয় “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ভোটার, তার কাছেই আমি ভোট চাই। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল।’

 

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন