মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের এলাইট স্কুল এন্ড কলেজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে এলাইট ট্রাস্টের আয়োজনে এলাইট স্কুল এন্ড কলেজ ও কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যাংকার
নেজাম উদ্দীন। তাছাড়া যুগ্ম আহ্বায়ক অসীম কুমার ধর, সদস্য সচিব এস এম ইউসুফ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ মামুনর রশিদ, প্রধান সমন্বয়ক
মো: সাইফুদ্দীন, সমন্বয়ক ইসমাইল মো: রাশেদ, সহ-সমন্বয়ক ছিলেন মো: জহির আহমেদ।
বৃত্তি পরীক্ষায় আহ্বায়ক ব্যাংকার
নেজাম উদ্দীন বলেন, ২০২৪ সাল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এলাইট স্কুল এন্ড কলেজ বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। এ বছর সাতকানিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল ও মাদ্রাসার পঞ্চম শ্রেণির ৬৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। স্বচ্ছতার ভিত্তিতে মেধা যাচাইয়ের জন্যই এই পরীক্ষা নেওয়া হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ টাকা, সনদ ও ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করা হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট