ঢাকা | বঙ্গাব্দ

হালিশহরে কোচিং সেন্টার থেকে ফেরার পথে কিশোর নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
হালিশহরে কোচিং সেন্টার থেকে ফেরার পথে কিশোর নিখোঁজ ছবির ক্যাপশন: কিশোর নিখোঁজ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

হালিশহরে ফাহিম মুনতাসির নামে এক কিশোর কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছে। এই বিষয়ে ছেলেটির বাবা ছলিম উল্লাহ (৬২) থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেছেন (জিডি নং- ১৩৯৮/২৪-১১-২৫)।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ সোমবার (২৪ নভেম্বর) উদ্ভাস কোচিং সেন্টার হালিশহর শাখা  থেকে দুপুর ১২ টায় ক্লাস শেষ করে আর বাসায় ফেরেনি। তার এক বন্ধুর দেওয়া তথ্য অনুযায়ী, তারা দুপুর ১২টার দিকে বি ব্লক মোড়ে টেম্পু থেকে নেমেছিল এবং তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাহিম মুনতাসির চট্টগ্রাম কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছে।ছেলেটির বাবা ছলিম উল্লাহ মুনতাসিরের কোন খোঁজ পেলে তার ব্যক্তিগত নাম্বারে ( ০১৬৪৬-২৩০০৩৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ