নিউজ ডেস্ক, চট্টগ্রাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
সোমবার (২৪ নভেম্বর) সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে তাকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
গত ২২ নভেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি প্রশাসনকে দলের নিয়ন্ত্রণে আনার বিষয়ে মন্তব্য করেন—যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। শাহজান চৌধুরী শুভাকাঙ্ক্ষীরা বলছেন ভিডিও মাঝখান থেকে প্রচার করায় মানুষের মনে ভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিয়েছে।
জামায়াত জানায়, তার বক্তব্য প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে এবং সংগঠনের ভাবমর্যাদা নষ্ট হয়েছে। এর আগেও একই ধরনের বক্তব্যের জন্য তাকে সতর্ক করা হয়েছিল।
নোটিশে তাকে জানতে চাওয়া হয়েছে—কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট