ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ জন, পাসের হারে এগিয়ে মেয়েরা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ জন, পাসের হারে এগিয়ে মেয়েরা ছবির ক্যাপশন: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ জন, পাসের হারে এগিয়ে মেয়েরা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পূর্ণাঙ্গ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২৮৩টি কলেজের বিপরীতে ১১৪টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছিলেন। পরীক্ষায় অংশ নেন ৯৬ হাজার ৩৩৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ১৬৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫৪৪ জন। এ ছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৯২৯ জনের মধ্যে ছাত্রী ১ হাজার ৫৯৬ জন এবং ছাত্র ১ হাজার ৩৩৩ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো করেছে শিক্ষার্থীরা। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১০৭ জন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ২৪ জন। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্রীদের ৭৫ দশমিক ২০ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬৩৭ জন। তাদের মধ্যে ছাত্র ২২৩ জন এবং ছাত্রী ৪১৪ জন। এ বিভাগে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৪৮ শতাংশ এবং ছাত্রীদের ৬০ দশমিক ৬৬ শতাংশ।

অন্যদিকে, মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন। তাদের মধ্যে ছাত্র ২৭ জন এবং ছাত্রী ১৫৮ জন। এ বিভাগে ছাত্রদের পাসের হার ৩২ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রীদের ৪১ দশমিক ৫৪ শতাংশ।

আঞ্চলিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে চট্টগ্রাম মহানগর। এ এলাকায় পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় পাসের হার ৪৫ দশমিক ৫৯ শতাংশ। মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ।

বোর্ডের আওতাধীন পার্বত্য ও উপকূলীয় জেলাগুলোর মধ্যে বান্দরবানে পাসের হার ৪১ দশমিক ৪২ শতাংশ, কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪ শতাংশ, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার