ঢাকা | বঙ্গাব্দ

চবির মূল ফটকে তালা, উপাচার্যের প্রস্তাবেও আন্দোলন ছাড়েনি চাকসু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
চবির মূল ফটকে তালা, উপাচার্যের প্রস্তাবেও আন্দোলন ছাড়েনি চাকসু ছবির ক্যাপশন: চবির মূল ফটকে তালা, উপাচার্যের প্রস্তাবেও আন্দোলন ছাড়েনি চাকসু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে স্থায়ীভাবে চক্রাকার বাস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকসু নেতৃবৃন্দ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় বিভিন্ন হল সংসদের ভিপি-জিএসসহ সাধারণ শিক্ষার্থীরাও আন্দোলনে সংহতি জানান।
চাকসু সূত্র জানায়, শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে স্থায়ীভাবে চক্রাকার বাস চালু এবং সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগসহ পরিবহন খাতে বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে এ কর্মসূচি শুরু করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞাকে ফোন করে সাময়িকভাবে দুটি বাস চালুর প্রস্তাব দেন। তবে চাকসু নেতৃবৃন্দ স্থায়ীভাবে চক্রাকার বাস চালু না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে না যাওয়ার কথা জানান।
জানতে চাইলে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, আমাদের আন্দোলন শিক্ষার্থীদের জন্য। স্থায়ীভাবে চক্রাকার বাস চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব