ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: গুরুতর আহত মোটরসাইকেল আরোহী
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 


খাগড়াছড়ির মানিকছড়িতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে পুলিশি নজরদারিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার চিকিৎসা চলছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি 
দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী হাত ভাঙাসহ মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক শুশ্রূষা শেষে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানকালে পুলিশ আহত ব্যক্তির তল্লাশি চালিয়ে পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে মাদকসহ তাকে কড়া পুলিশি পাহারায় চমেক হাসপাতালে পাঠানো হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম মো. এনামুল হক (৪৫)। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানাধীন উত্তর কুলগাঁও এলাকার মো. রাজা মিয়ার ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের