ঢাকা | বঙ্গাব্দ

না ফেরার দেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
না ফেরার দেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ছবির ক্যাপশন: না ফেরার দেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
মালায়লম ‘সুডানি ফ্রম নাইজেরিয়া’ সিনেমায় ‘উম্মা’ চরিত্রে অভিনয় করে ভারতের জাতীয় স্তরে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী সাবিত্রী শ্রীধরণ। দীর্ঘ সময় থিয়েটারে অভিনয়ের পর সিনেমায় এসে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কোঝিকোড়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
চার দশকেরও বেশি সময় ধরে মালয়ালম থিয়েটারে সক্রিয় ছিলেন সাবিত্রী শ্রীধরণ। বিভিন্ন নাট্যদলের সঙ্গে কাজ করার পাশাপাশি অসংখ্য মঞ্চ প্রযোজনায় অভিনয় করেছেন তিনি।
অভিনয় জীবনের শুরু হয়েছিল অ্যামেচার থিয়েটার দিয়ে। মাত্র ১৬ বছর বয়সে মঞ্চে পা রাখেন।
প্রায় দুই দশক অ্যামেচার থিয়েটারে কাজ করার পর যোগ দেন পেশাদার মঞ্চে।

থিয়েটারে দীর্ঘ সাফল্যের পর সিনেমায় আত্মপ্রকাশ করেন সাবিত্রী। ১৯৯১ সালে কিংবদন্তি সাহিত্যিক ও পরিচালক এম টি বাসুদেবন নায়ারের ‘কদভু’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেখানে মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

২০১৮ সালে মুক্তি পায় জাকারিয়া মহম্মদের সিনেমা ‘সুডানি ফ্রম নাইজেরিয়া’। এতে জামীলা চরিত্রে অভিনয় করেন সাবিত্রী। এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পান তিনি।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড