ঢাকা | বঙ্গাব্দ

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো আমেরিকাস সেতু, আগুন ছড়িয়ে পড়েছে জ্বালানি টার্মিনালে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো আমেরিকাস সেতু, আগুন ছড়িয়ে পড়েছে জ্বালানি টার্মিনালে ছবির ক্যাপশন: আগুন ছড়িয়ে পড়েছে জ্বালানি টার্মিনালে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
পানামার ব্রিজ অব দ্য আমেরিকাস (আমেরিকাস সেতু)-এর পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবারের (৭ এপ্রিল) ওই বিস্ফোরণে সেতুটি কেঁপে ওঠে। বিস্ফোরণের পর বিশাল অগ্নিগোলক ও কালো ধোঁয়ার ঘন স্তম্ভ আকাশে উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেতুর পাশের জ্বালানি টার্মিনালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

বালবোয়ার লা বোকা এলাকায় ঘটে যাওয়া এই বিস্ফোরণটি একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণের কারণে হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও বিস্ফোরণটি সরাসরি সেতুর ওপর হয়নি, তবে নিচে আগুন ছড়িয়ে পড়ায় সেতুর কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

পানামার ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ১২ মিনিটে প্রথম জরুরি বার্তা পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে তারা একাধিক ট্রাক জ্বলতে দেখেন এবং আশপাশের আরও ট্যাংক ঝুঁকির মুখে ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্টেশন থেকে অতিরিক্ত ফায়ার সার্ভিস সদস্যদের ডাকা হয়।

উদ্ধার অভিযানে দগ্ধ দুইজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটকে পড়া সম্ভাব্য একজনকে খোঁজার কাজ চালানো হয় এবং আগুনের তাপ কমাতে কুলিং অপারেশন পরিচালনা করা হয়। পরে স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় একজন নিহত এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দুইজন ফায়ারফাইটার আহত হয়েছেন।

ঘটনার পর ব্রিজ অব দ্য আমেরিকায় যান চলাচল স্থগিত রাখা হয় এবং জরুরি সেবাদানকারী দল কাজ চালিয়ে যায়। একই সঙ্গে তীব্র তাপে সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা যাচাই করছেন প্রকৌশলীরা। জনসাধারণকে বালবোয়া এলাকা এড়িয়ে চলার এবং জরুরি যান চলাচলের জন্য রাস্তা খালি রাখার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট