ঢাকা | বঙ্গাব্দ

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিউজ ডেস্ক


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অভিজাত এলাকা হিসেবে পরিচিত লোগান সার্কেলে বৃহস্পতিবার ভোরে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এলাকাটি হোয়াইট হাউস থেকে হেঁটে যাওয়া যায়। একাধিক স্থানে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে লোগান সার্কেলে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঠিক কোথায় গুলি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশের কর্মকর্তা নাথান ক্লার্ক এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকায় লোকজনকে না যাওয়ার আহ্বান জানিয়েছে। ওই এলাকায় একটি ভিআইডিএ ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিসকোপাল চার্চ এবং আবাসিক ভবন রয়েছে। কাছেই একটি হোল ফুডস সুপারমার্কেট। সড়কের বড় একটি অংশ ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি স্কুলগুলোতেও লকডাউন জারি করা হয়েছে।

বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে যাওয়ায় আশপাশের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। সহায়তার জন্য ঘটনাস্থলে এজেন্ট পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস।

২০২৫ সালের আগস্টের শুরুতে লোগান সার্কেল এলাকায় এক রবিবার ভোরে হামলার শিকার হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) একসময় কাজ করা এক ব্যক্তি। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় একদল কিশোর ওই ব্যক্তি ও এক নারীর ওপর হামলা চালায়।

এর কয়েক দিন পর স্থানীয় কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার হুমকি বাস্তবায়ন করেন ট্রাম্প। অপরাধ কমানোর লক্ষ্যে তিনি শত শত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেন। সেই মোতায়েন এখনো অব্যাহত রয়েছে।

সুত্র :এএফপি 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ