ঢাকা | বঙ্গাব্দ

আগামীকাল খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
আগামীকাল খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: আগামীকাল খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন।

মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে খুলনায় যাবেন তিনি। খুলনা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

খুলনা ও বাগেরহাটে প্রধানমন্ত্রীকে বরণে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি