ঢাকা | বঙ্গাব্দ

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর অনুদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর অনুদান ছবির ক্যাপশন: ঋতুপর্ণার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর অনুদান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এ সময় উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের।

এর আগে গত বছর ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তায় এগিয়ে এসেছিল বিএনপি। সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড