ঢাকা | বঙ্গাব্দ

চার দিনেও খোঁজ মেলেনি নোয়াখালীর এসএসসি পরীক্ষার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
চার দিনেও খোঁজ মেলেনি নোয়াখালীর এসএসসি পরীক্ষার্থীর ছবির ক্যাপশন: চার দিনেও খোঁজ মেলেনি নোয়াখালীর এসএসসি পরীক্ষার্থীর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

নোয়াখালীর চাটখিলে এসএসসি পরীক্ষার্থী তাসপিয়া আক্তার রাশেদা (১৬) নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ তাসপিয়া উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছীলেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে ব্যবহারিক পরীক্ষা দিতে যায় রাশেদা। পরীক্ষা শেষে দীর্ঘ সময় পার হলেও আর বাড়ি ফিরে আসেনি।

 

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি। পরে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজের চার দিন পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান না মেলায় পরিবারে উৎকণ্ঠা আরও বেড়েছে। দ্রুত তাকে উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্বজনরা।

 

রাশেদার পরিবারের সদস্যরা জানান, মেয়েটির সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। পরীক্ষা দিতে গিয়ে সে কীভাবে নিখোঁজ হলো, তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

 

নিখোঁজ রাশেদার মা লাইলী বেগম ও বাবা রাশেদুল ইসলাম বলেন, আমাদের মেয়ে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছে। চারদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাইনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, আত্মীয়-স্বজনের বাড়িতেও খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত আমাদের মেয়েকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

 

এ ঘটনাই চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, আমি ছুটিতে থাকায় বিষয়টি আগে জানতে পারিনি। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত সময়ে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার