ঢাকা | বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ ছবির ক্যাপশন: জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
সারা দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা সাত দিন জন্ম ও মৃত্যুনিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

 

 

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ১৯ অক্টোবর এই সাময়িক স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

 

 

বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি