ঢাকা | বঙ্গাব্দ

জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্নের পরিকল্পনা ইসির

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্নের পরিকল্পনা ইসির ছবির ক্যাপশন: জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্নের পরিকল্পনা ইসির
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন এবং আধুনিক প্রযুক্তি সর্বোচ্চ পরিমাণে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্যে কমিশন প্রস্তুতি নিচ্ছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

 

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে সানাউল্লাহ উল্লেখ করেন, নভেম্বর-ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে অল্প সময়ের জন্য কিছুটা ফাঁকা থাকলেও তারপর রমজান মাস এবং এসএসসি-এইচএসসি জাতীয় পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে।

 

এই সংকীর্ণ সময়সীমার মধ্যেই উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আয়োজন করা সম্ভব, তা নিয়ে কমিশন বিভিন্ন দিক বিবেচনা করছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা