ঢাকা | বঙ্গাব্দ

ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে মোদি-ত্রিবেদী বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে মোদি-ত্রিবেদী বৈঠক ছবির ক্যাপশন: ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে মোদি-ত্রিবেদী বৈঠক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় (৬ অক্টোবর) এ বৈঠক হয়। সোমবার রাতের ফ্লাইটে তিনি ঢাকা থেকে দিল্লি পৌঁছান।

 

দিল্লির কূটনৈতিক সূত্র বিবিসিকে ইঙ্গিত দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান জানাতেই তিনি দিল্লিতে গেছেন। তবে এ সফর নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

 

স্বাধীনতার পর ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদীই ঢাকায় নিযুক্ত প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যিনি রাজনৈতিক বিবেচনায় (‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’) নিয়োগ পেয়েছেন; তাঁর নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাই দিল্লিতে গেলে তিনি সাধারণত সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই দেখা করেন, ক্যারিয়ার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারও এর ব্যতিক্রম হয়নি।

 

তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের আলোচনা বেশ এগোলেও এখনো তা বাস্তবে রূপ পায়নি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে অমীমাংসিত, যা দুই দেশের সম্পর্কে বড় অস্বস্তির কারণ। এর পাশাপাশি গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নেও কোনো অগ্রগতি নেই, অথচ ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু