ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে সন্ধ্যায় চট্টগ্রাম আসবেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে সন্ধ্যায় চট্টগ্রাম আসবেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে সন্ধ্যায় চট্টগ্রাম আসবেন প্রধানমন্ত্রী
ad728

নিউজ ডেস্ক | চট্টগ্রাম


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বিরতি নেবেন তিনি। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার।

চট্টগ্রামের আগে আজ রংপুর ও রাজশাহী সফর করবেন সরকারপ্রধান। সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। বিকেলে রাজশাহীতে একটি জনসভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা