ঢাকা | বঙ্গাব্দ

পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ছবির ক্যাপশন: পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যগত সমস্যার কথা বলা হতে পারে।
বিএনপি ও সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, পদত্যাগ করতে ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।

 

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সাহাবুদ্দিন চুপ্পুই একমাত্র ব্যক্তি যিনি জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ কোনো সাংবিধানিক পদে এখনও বহাল আছেন।

 

যদিও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে গতকাল পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা পাওয়া যায়নি। তবে বঙ্গভবনকেন্দ্রিক একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নিজে তাঁর অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওই সূত্রের ভাষ্য, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন। চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।

 

তবে বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। বিএনপির একাধিক সূত্র বলছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ছাড়াও বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির শীর্ষ কয়েকজনের নাম আলোচনায় আছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা