ঢাকা | বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন ছবির ক্যাপশন: পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে সরকারের মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। 
 
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের এই গুরুত্বপূর্ণ সভাটি শুরু হয়। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে আলোচনা করা হয়। 
 
মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়, এই ঐতিহাসিক অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, শক্তিশালী কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
 
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রিসভার সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা  উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব