ঢাকা | বঙ্গাব্দ

ফাঁসি থেকে ‘আমৃত্যু’ কারাদণ্ড: হলি আর্টিজান মামলার চূড়ান্ত ফয়সালা এখন সুপ্রিম কোর্টে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ফাঁসি থেকে ‘আমৃত্যু’ কারাদণ্ড: হলি আর্টিজান মামলার চূড়ান্ত ফয়সালা এখন সুপ্রিম কোর্টে ছবির ক্যাপশন: ফাঁসি থেকে ‘আমৃত্যু’ কারাদণ্ড: হলি আর্টিজান মামলার চূড়ান্ত ফয়সালা এখন সুপ্রিম কোর্টে
ad728
নিউজ ডেস্ক| চট্টগ্রাম 

দেশের ইতিহাসের অন্যতম নৃশংস জঙ্গি হামলা ‘হলি আর্টিজান বেকারি’ মামলার বিচারিক প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। এই বহুল আলোচিত মামলায় বিচারিক আদালতের (নিম্ন আদালত) দেওয়া সাত জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করে 'আমৃত্যু কারাদণ্ড' দিয়েছিলেন হাইকোর্ট। ২০২৫ সালে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আসামিরা সুপ্রিম কোর্টে আপিল করায় মামলাটি এখন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

​আসামিপক্ষের আইনজীবী জানান, বিচারিক আদালত ভুল ধারায় মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আসামিদের অপরাধটি মূলত ‘সন্ত্রাস বিরোধী আইন-২০০৯’ এর অধীনে হওয়ায় হাইকোর্ট আইনি ত্রুটি সংশোধন করে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ডের রায় দেন।

​এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনা করে মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়া হবে। তবে আপিল বিভাগে বর্তমানে মাত্র পাঁচজন বিচারপতি থাকায় সারা দেশের মামলার বিপুল চাপ সামলানো একটি বড় ব্যবহারিক সীমাবদ্ধতা। হলি আর্টিজান ছাড়াও মেজর সিনহা হত্যা, বিডিআর ট্র্যাজেডি এবং সাত খুন মামলার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিষ্পত্তিতেও কাজ করছে রাষ্ট্রপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ