ঢাকা | বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ছবির ক্যাপশন: ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

 

সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম. লিটন আহমেদ।

 

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’’

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলা জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে আদালত তার জামিন আদেশ বহাল রেখেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স