ঢাকা | বঙ্গাব্দ

শ্রমিকবেশে আন্দোলনে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
শ্রমিকবেশে আন্দোলনে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন ছবির ক্যাপশন: শ্রমিকবেশে আন্দোলনে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন শ্রমিকের ছদ্মবেশে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। আন্দোলনকারীদের পোশাক-পরিচ্ছদ ও শারীরিক গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত এক তরুণের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

 

বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের নিউজকার্ড শেয়ার করে দেওয়া পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

 

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’

 

গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা।

 

এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এদিকে গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

তৌফিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, কোনো সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না। তার বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন