ঢাকা | বঙ্গাব্দ

৯ম বেতন কাঠামোর কাজ চূড়ান্ত পর্যায়ে, অচিরেই প্রজ্ঞাপন: অর্থমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
৯ম বেতন কাঠামোর কাজ চূড়ান্ত পর্যায়ে, অচিরেই প্রজ্ঞাপন: অর্থমন্ত্রী ছবির ক্যাপশন: ৯ম বেতন কাঠামোর কাজ চূড়ান্ত পর্যায়ে, অচিরেই প্রজ্ঞাপন: অর্থমন্ত্রী
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আনুষঙ্গিক সব কাজ শেষ হলেই নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়া মাত্রই প্রজ্ঞাপন জারি করা হবে।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামো নিয়ে সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হলেও সরকার আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নিচ্ছে।
নতুন পে স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেতে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে পে স্কেল বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই। দুটি বিষয়কে একসঙ্গে দেখার সুযোগ নেই।

পে স্কেল নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশের বিষয়ে তিনি বলেন, দুই দিন পরপর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে একেক গণমাধ্যম একেকভাবে সংবাদ প্রচার করছে, করুক। আমি একবারেই কথা বলব।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম বেতন কাঠামো নিয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। অনুমোদনের পরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন