কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত 'হাতপাখা' প্রতীকের প্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলামের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খুলশী থানার সেগুনবাগান ও ওয়ারলেস এলাকায় ইসলামী যুব আন্দোলন খুলশী থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব জান্নাতুল ইসলামকে জয়যুক্ত করার আহ্বান জানান।
ইসলামী যুব আন্দোলন খুলশী থানার সভাপতি মাওলানা মামুনুর রশিদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলশী থানা শাখার সহ-সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজাহার মিয়া এবং অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়াও স্থানীয় ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন

দৈনিক চট্টগ্রামপোস্ট