প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
সাতকানিয়ার কেরানীহাটে শেভরণের সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা

মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি :
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিমিটেড চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শেভরণ কেরানীহাট শাখা মিলনায়তনে এ সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়।
ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে ও শেভরণ কেরানীহাট শাখার ম্যানেজার বাবু রিপন বড়ুয়ার সঞ্চালনায় সেমিনার ও সভায় স্বাগত বক্তব্য রাখেন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও শেভরণ আনোয়ারা শাখার চেয়ারম্যান ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ সোহেল। এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ আন্না ইয়াসমিন (তানভিন), এজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হাসনাইন নওশাদ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রোমানা আফাজ আইরিন, নিউরোলজি বিশেষজ্ঞ ডাঃ রিয়াদ মোঃ মারজুক, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুকান্ত মহাজন ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ তারেকুল ইসলাম।
এ সময় উপস্থিতছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নুসরাত নুয়ারী ফারজানা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আরমান আলী ও সনোলজিস্ট ডাঃ রাসমিন শরীফ।
বক্তারা বিভিন্ন রোগ, নতুন গাইডলাইন, গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা-ব্যবস্থা এবং রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট