প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2026 ইং
বরমা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জসিম উদ্দিন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন এমপি মহোদয়ের নির্দেশে ও পক্ষ থেকে বরমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মোঃ মোরশেদুল আলম চৌধুরী, সিআইপি মো. ওবায়দুল হক চৌধুরী রোকন, হাজী কামাল উদ্দিন তালুকদার প্রমুখ।
পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানদারকে এমপি মহোদয়ের পক্ষ থেকে ৫ বান করে ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়।
এবং তাৎক্ষণিকভাবে সিআইপি মো. ওবায়দুল হক চৌধুরী রোকন-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চারজন দোকানদারকে মোট ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট