প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2026 ইং
ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যকে সংবর্ধনা প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে শিক্ষক-কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. ওসমান আলী।
অনুষ্ঠানে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. খালেদ রায়হান এবং সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক-কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক প্রতিনিধি বাপ্পী শীলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সংবর্ধিত ও বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি খালেদ রায়হান, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়াসহ উপস্থিত শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট