প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী ডা. শাখাওয়াত হোসাইনের মনোনয়ন ফরম দাখিল

ফারুকুর রহমান বিনজু-পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র হতে স্ংসদ প্রার্থী ডা.শাখাওয়াত হোসাইন (হিরু) মনোনয়ন ফরম দাখিল করেন। ২৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় উপস্থিতিদের নিয়ে পটিয়া উপজেলার সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন ফরম দাখিল করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জরি আহমদ, জহির আহমদ, ফারুকুজ্জামান, মাসুদুজ্জামান, সায়েম মাহমুদ, রাফিকুল ইসলাম ছাহীম, মোহাম্মদ জাকারিয়া সামির, তরিকুল ইসলাম সাদমান, মিসবাউর রহমান রাফসান, ইমন, মিরাজ, সালমান ফারুক শোয়েব, আবদুল খালেক, কুতুবউদ্দিন, দিদারুল ইসলাম, রাসেল সহ পটিয়ার আরো গণ্যমান্য ও প্রার্থীর শুভাকাঙ্ক্ষী প্রমুখ।
এই সময়ে তিনি সাংবাদিকদের বলেন, মানবসেবা আমার ধর্ম।সেবার মাধ্যমে আমি নিজেকে জাতির সাথে জড়িয়ে রাখতে চায়। আমার সাহায্যর হাত সাধ্যমত সমাজের প্রতিটি স্তরে বিলিয়ে দিয়েছি।আমি নির্বাচিত হলে এই পটিয়াকে উন্নয়নের ছোঁয়া দিয়ে নতুন রুপে সাজিয়ে তুলব।
তার পিতার নাম ছালেহ আহমদ।সে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের খানমোহনা গ্রামের ফয়েজ আহমেদের বাড়ীর(বাণীপুর) এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট