প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
লংগদুতে গণঅধিকার পরিষদের ৩৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক নব-কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদের সভাপতি রুনেল চাকমা ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে নেনসন চাকমাকে সভাপতি, আব্দুল ছাত্তারকে সাধারণ সম্পাদক এবং কাজলা চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার, আমাদের অঙ্গীকার এই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা কাজ করে যাব।
এছাড়াও লংগদু উপজেলার সার্বিক সেবামূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় সকলের সহযোগিতা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট