প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
মিরসরাইয়ে স্বেচ্ছায় সড়ক সংস্কার করলো কৃষকদল

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছায় সংস্কার করেছে কৃষকদল। মায়ানী ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের যোথ উদ্যোগে এই সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সরকারটোলা এলাকার মানিক সরকারলাল সড়কে এই সংস্কার কাজে অংশ নেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।
সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় গত প্রায় ১৬ বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে বাধ্য হয়েই স্থানীয় কৃষকদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এই সংস্কার কাজ শুরু করা হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জনদুর্ভোগ লাঘবের জন্যই স্বেচ্ছায় এই সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। কৃষকদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে অংশ নেবে।
এসময় মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ নেতাকর্মীরা কাজে অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট