প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
আসন সমঝোতার ঘোষণায় অনুপস্থিত ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতার ঘোষণায় অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত বৈঠক ও পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
জোটের নেতারা আশা প্রকাশ করলেও শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন আলাদা পথেই হাঁটার ইঙ্গিত দিয়েছে। দলটি শুক্রবার (১৬ জানুয়ারি) পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান জানাবে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট