প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যােগে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ গণভোট বিষয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার ১৯ জানুয়ারী সকাল ১১ টায় পরিষদের হল রুমে আলোচনা ও লিফলেট বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’ গণভোট বিষয়ক ক্যাম্পেইন আলোচনায় উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বত্তৃদ্ধতা করেন উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক মো. শিহাব উদ্দিন, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, দিদারুল
আলম, মোঃ লেয়াকত, হারুনুর রশিদ, নুরুল হক, রুহুল আমীন, কামরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য পারবিন আক্তার, ফরিদা আক্তার, নিলুফা আক্তার প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট