প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কা, সবজি ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই :::
মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন বাড়ীর সিএনজি চালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের বন্ধু আকাশ ভুইয়া বলেন, হুমায়ুন মিঠাছরা বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় আজও সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে উঠার সময় চট্টগ্রাম মুখী দ্রুত গতির একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আকাশ আরও বলেন, তার বাবা সিএনজি চালক। হুমায়ুন ছোট থেকে সবজি ব্যবসা শুরু করেন। সবজি ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন। গত একমাস আগে তার একটি পুত্র সন্তান হয়েছে। বাবা ডাক শুনার আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেলেন। আজ সকাল ১১ টায় জানাযা শেষে তাকে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া। তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট