প্রিন্ট এর তারিখঃ Aug 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
চন্দনাইশে সাড়ে ৭ কোটি টাকায় বরুমতি খালের ওপর নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
স্বাধীনতার দীর্ঘ সাড়ে পাঁচ দশক পর অবশেষে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে চন্দনাইশবাসীর। অবহেলিত এই জনপদে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করে বরুমতি খালের ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত একটি সংযোগ সেতু। গত ২৬ আগস্ট বুধবার বিকেলে চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের ওপর ৭ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ৪টি সড়কের সংযোগকারী এই গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, "বিএনপি গণ-মানুষের দল। নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ এই সেতু নির্মিত হচ্ছে।" তিনি আরও বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বর্তমান জনবান্ধব সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচনী ওয়াদা পূরণের অংশ হিসেবে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে চট্টগ্রাম-১৪ আসনকে একটি আধুনিক ও মডেল আসন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গুরুত্বপূর্ণ এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন: দক্ষিণ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ্ আল নোমান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এবং উপ-সহকারী প্রকৌশলী মো.পারভেজ। দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, এম.এ হাশেম রাজু, আকম মোজাম্মেল হক, নুরুল হুদা বাবর, মোরশেদুল আলম, জাহাঙ্গীর আলম, জারুল্লাহ্, সেলিম উদ্দিন, মহিউদ্দিন, আকতার উদ্দিন, আইনুল হুদা চৌধুরী। জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, সালাউদ্দিন; শহিদুল ইসলাম, আজম খান, রবিউল ইসলাম ছোটন, নেছার উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন এবং ছাত্রদল নেতা রাজীব হোসেন চৌধুরী ও মো. আকিব প্রমুখ। উল্লেখ্য, একই দিন সকালে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ দোহাজারী-খাগরিয়া ভোর বাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট