প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে পুলিশ পরিচয়ে মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মো: নুরুল ইসলাম নামের ২প্রবাসীর ঘর ডাকাতি করে নগদ টাকা,স্বর্ণ,সিসি ক্যামরার হার্ডডিস্ক নিয়ে যায়।
স্হানীয় সুত্রে জানা যায়,রবিবার (৩০শে আগস্ট) রাত ২টা ৩০মি: উপজেলার কচুয়াই ইউনিয়ন ৬নং ওর্য়াড,আলী মিয়া র বাপের বাড়ি, পূর্ব আজিমপুর গ্রামে ৬/৭জন অস্ত্রধারী অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশ পরিচয়ে প্রবাসী সিরাজ ও নুরুল ইসলামের ২টি ঘরে প্রবেশ করে নগদ টাকা,স্বর্ণ অলংকার,মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগী জুই ও সুলতানা বলেন,হঠাৎ ৪/৫জন অস্ত্রধারী যুবক অস্ত্র ধরে বলেন, আমরা পুলিশ তাড়াতাড়ি আলমারি খুলে স্বর্ণ অলংকার যা আছে দিয়ে দাও।চাবি নিয়ে তারা আলমারি খুলে ১০ভরি স্বর্ণ,নগদ বিশ হাজার টাকা নিয়ে যায়।ভুক্তভোগী রুবেল বলেন,আমার চাচীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইলে কথা বলে দরজা খুলে প্রায় আড়াইভরি স্বর্ন, ৩০হাজার নগদ টাকা নিয়ে যায়।স্হানীয় ফাহিম বলেন,তারা প্রথমে ক্ষেত চাইতে যাওয়া আমার চাচাকে অস্ত্রদিয়ে জিম্মি করে নিচের তলায় প্রবেশ করে।যাবার সময় সিসি ক্যামরা ভেঙে ফেলে এবং হার্ডডিস্ক নিয়ে যায়।স্হানীরা বলেন এলাকার লোক জড়িত আছে তা না হলে সিসি ক্যামরার অবস্হান তারা জানল কিভাবে?
খবর পেয়ে পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎশ যশ চাকমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,অভিযোগ পাওয়া মাত্র আমরা তদন্ত কাজ শুরু করে দেব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট