প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2026 ইং
চন্দনাইশ রাউলিবাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল সম্পন্ন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারী, রহমাতুল্লিল আলামীন, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর পবিত্র শুভাগমন উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মরহুম-মরহুমাদের আত্মার মাগফেরাত কামনায় ঈসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়। ৬ সেপ্টেম্বর রবিবার বাইতুল আমান জামে মসজিদে রাউলিবাগ এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ সহ যৌথ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এই বৎসরও রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদে বার্ষিক ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন কর্মসূচি মধ্যে কোরআন তেলাওয়াত নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে গাউছিয়া শরিফ ও বাদ এশা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী খতিব খোশাল শাহ জামে মসজিদ মাহমুদাবাদ, হাটহাজারী চট্টগ্রাম। রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা এনাম কাদেরী।মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নূরী প্রতিষ্ঠাতা পরিচালক না' লাইনে ই মোস্তফা সাঃ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা সাত ঘাটিয়া পুকুর পাড় চন্দনাইশ চট্টগ্রাম। রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হোসাইন পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার। তিনি তার সভাপতির ভাষণে নবী করিম (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মাহফিলে রাউলিবাগ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বক্তারা নবী (সা.)-এর শান-মান ও গুরুত্ব আলোচনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট