প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2026 ইং
২৫ কোটি টাকা আত্মসাৎ : জাবেদসহ ৩৬ জনের মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে করা মামলায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে মামলায় মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, রোববার দুদকের পক্ষ থেকে আদালতে চারজন সাক্ষী উপস্থাপন করা হয়। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আগামী ৪ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনার অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।
এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংকটির সাবেক পরিচালক, কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট