প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2026 ইং
আনোয়ারায় কেমিস্টস-ড্রাগিস্টস সমিতির সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সজল মিত্র এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডি. এইচ. মনসুর।
শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আনোয়ারার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার আহ্বায়ক বাবু সজল মিত্রের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডি. এইচ. মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু মন্টু মোহন নাথ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দীন সিকদার।
সম্মেলনের উদ্বোধন করেন আহ্বায়ক কমিটির সদস্য মনজুর-ই-আলা সনেট। এতে আরও উপস্থিত ছিলেন মণির চৌধুরী, বাবু আশুতোষ নাথ, এম.এ. আজাদ, মৌ. সরওয়ার আলম, আয়ুব আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে উপজেলার ৯টি ইউনিয়নের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা শাখার নতুন কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি সজল মিত্র, সিনিয়র সহসভাপতি আবছার উদ্দীন সিকদার, সহসভাপতি মন্টু মোহন নাথ এবং সাধারণ সম্পাদক ডি. এইচ. মনসুর নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্যরা হলেন— মো. মহিউদ্দীন, মনজুর-ই-আলা সনেট, আশুতোষ নাথ, মণির চৌধুরী, মো. আবুল খায়ের, মৌ. সরওয়ার আলম, নিজাম উদ্দিন, সাইদুজ্জামান চৌধুরী, তৈয়ব উদ্দীন, টিপু গুপ্ত, কুতুবউদ্দিন আমজাদী ও অনিমেষ কান্তি শীল।
সম্মেলনে বক্তারা ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত ওষুধসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট