
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ‘দি ডেইলি পিপলস্ ভিউ’-এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৬ অক্টোবর ২০২৬, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় খেলায় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 'দি ডেইলি পিপলস্ ভিউ'-এর সম্পাদক ও প্রকাশক জনাব ওসমান গণি মনসুর।
অনুষ্ঠানটি সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৈয়বুর রহমান, ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মদ এবং ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী বিপিএম।