প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
লোহাগাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

আব্দুল ওয়াহাব, , লোহাগাড়া চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদর বটতলী শহরের চট্টগ্রাম-কক্সবাজার সড়কে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসফাক উদ্দিন চৌধুরী ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার বিকেল ৪ টায় লোহাগাড়া পুরান থানা আসহাব উদ্দিন চৌধুরীর বাড়ীর সামনে থেকে র্যালটি শুরু হয়ে বটতলী শহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজা গিয়ে শেষ হয়।
পরে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ সভাপতির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক আহবায়ক কমিটি সদস্য ইসফাক উদ্দিন চৌধুরী ইভু।
এ সমাবেশে লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ দিদারুল আলম, মোঃ ফোরকানুল হক, মোঃ গিয়াস উদ্দিন, লিয়াকত হোসেন, রিফাত উদ্দিন চৌধুরী, শহিদুল্লাহ সাগর, শাওকাত হোসেন শওকত, ডাঃ জাবেদ হোসেন, সাইফুল ইসলাম, সামিউল হুদা রোসপেল, মোঃ এনায়াত উল্লাহ, কলিমুল্লাহ জিসান, আনোয়ার হোসেন, মোহাম্মদ শোয়াইব, এনাম, মোমিন, মোহাম্মদ আলম ও নবী হোসেন উপস্থিত ছিলেন
এ বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে উপজেলার যুবদল ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা যুবদলের সাং গঠনিক কার্যক্রম ও দলকে শক্তিশালী করা সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট