প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরীস্থ শুক্লাম্বর তরুণ সংঘের প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীস্থ বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি পরিমল দেবের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু রঞ্জিত দেব (৭৫) পরলোকগমন করেছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রামে শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন দুপুরে চন্দনাইশ উপজেলার পূর্ব বাইনজুরীতে বাবু রঞ্জিত দেবের বাড়ি সংলগ্ন শ্মশানে তার দাহ ও সৎকার সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। রঞ্জিত দেব চট্টগ্রাম মহানগরীর বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি পরিমল দেবের বড় ভাই। তার মৃত্যুতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, পূর্ব বাইনজুরী সমাজকল্যাণ সমিতি ও শুক্লাম্বর তরুণ সংঘের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট