প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের শুভ উদ্বোধন ও ডিলারদের প্রশিক্ষণ

মঞ্জুরুল ইসলাম লিটন রাঙামাটি (লংগদু) প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে 'উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম' (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার সকল সার ডিলার এবং খুচরা বিক্রেতাগণের সাথে এক মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২ নভেম্বর) লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া।
সভায় প্রধান অতিথি ইউএনও জাহাঙ্গীর হোসাইন আনুষ্ঠানিকভাবে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (FDMS)-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর সার ডিলার ও খুচরা বিক্রেতাদের ডিজিটাল পদ্ধতির ব্যবহারবিধি, স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ প্রক্রিয়া এবং ডিলারশিপ ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয় ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল পর্যায়ের সার ডিলার ও খুচরা বিক্রেতাগণ অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট